ধারাঃ ১৫৯। এরূপ রিপোর্ট পাবার পর ম্যাজিষ্ট্রেট ঘটনা সম্পর্কে তদন্তের নির্দেশ দিতে পারবেন, অথবা তিনি উপযুক্ত মনে করলে ঘটনা সম্পর্কে প্রাথমিক তদন্ত পরিচালনা বা এই কার্যবিধিতে বর্ণিত পদ্ধতিতে উহ্য অন্যভাবে নিস্পত্তি করার উদ্দেশ্যে তাৎক্ষণিকভাবে গ্রসর হবেন অথবা তার অধস্তন কোন ম্যাজিষ্ট্রেটের উপর অগ্রসর হবার দায়িত্ব অর্পণ করবেন। RULINGS পুলিশ রিপোর্ট পাওয়ার পর ম্যাজিষ্ট্রেট মামলাটি খারিজ করতে পারেন যদি তদন্তের জন্য যথোপযুক্ত কারণ না থাকে কিংবা তিনি বর্তমান ধারার আওতায় কার্যক্রম গ্রহণ করতে পারেন। একই সাথে পুলিশী তদন্ত এবং বর্তমান ধারার আওতায় ম্যাজিষ্ট্রেট কর্তৃক ইনকোয়ারী আইনতঃ অবৈধ। [PLD 1956…