ধারাঃ ১৫৮। (১) সরকার আদেশ দিলে ১৫৭ ধারানুসারে ম্যাজিষ্ট্রেটের নিকট প্রেরিত প্রত্যেকটি রিপোর্ট সরকার কর্তৃক সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা এই সম্পর্কে নিযুক্ত উর্ধতন পুলিশ অফিসারের মারফত পেশ করতে হবে। (২) এরূপ উর্ধতন অফিসার যেরূপ উপযুক্ত বলে মনে করেন, থানার ভারপ্রাপ্ত অফিসাররা সেরূপ নির্দেশ দিবেন এবং এরূপ নির্দেশ উক্ত রিপোটে লিপিবদ্ধ করে বিলম্ব ছাড়াই উহা ম্যাজিষ্ট্রেটের নিকট প্রেরণ করবেন।