ধারাঃ ১৫৭। (১) কোন থানার ভারপ্রাপ্ত অফিসার সংবাদ পাইয়া বা অন্য কোনভাবে এরূপ কোন অপরাধ সংঘটন সম্পর্কে যুক্তিসংগতভাবে সন্দেহ পোষণ করেন যে, অপরাধ সম্পর্কে তদন্ত করতে তিনি ১৫৬ ধারা অনুসারে ক্ষমতাবান, তাহলে তিনি সংগে সংগে এরূপ একজন ম্যাজিষ্ট্রেটকে জানাবেন, যিনি পুলিশ রিপোর্টের ভিত্তিতে উক্ত অপরাধ আমলে নিতে ক্ষমতাবান এবং ঘটনার কাহিনী ও পরিস্থিতি সম্পর্কে তদন্ত করার জন্য এবং প্রয়োজন হলে অপরাধীকে খুঁজে বের করে ও গ্রেফতার করার জন্য ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে নিজে ঘটনাস্থল অভিমুখে রওনা হবেন অথবা তার কোন অধস্তন অফিসারকে যিনি সরকার কর্তৃক এ সম্পর্কে সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নির্ধারিত…