ধারাঃ ১৫৬। (১) কোন থানার সীমার মধ্যে স্থানীয় এলাকার এখতিয়ারবান কোন আদালত তদন্ত বা বিচারের স্থান সম্পর্কিত পঞ্চদশ অধ্যায়ের বিধান অনুসারে যে ঘটনার তদন্ত বা বিচারের ক্ষমতায় ক্ষমতাবান, থানার ভারপ্রাপ্ত যে কোন অফিসার ম্যাজিষ্ট্রেটের আদেশ ছাড়াই এরূপ যে কোন আমলযোগ্য ঘটনা সম্পর্কে তদন্ত করতে পারবেন। (২) এরূপ কোন ক্ষেত্রে কোন পুলিশ অফিসারের প্রসিডিং সম্পর্কে, তিনি সংশ্লিষ্ট ঘটনার ব্যাপারে এই ধারার অধীন তদন্তের ক্ষমতায় ক্ষমতাবান নহেন বলে, কোন পর্যায়ে প্রশ্ন উত্থাপন করা যাবে না। (৩) ১৯০ ধারার অধীন ক্ষমতাপ্রাপ্ত যে কোন ম্যাজিষ্ট্রেট উপরে উল্লিখিত তদন্তের আদেশ দিতে পারবেন।