ধারাঃ ১৫৫। (১) কোন থানার ভারপ্রাপ্ত অফিসারের উক্ত থানার সীমার মধ্যে কোন আমল অযোগ্য মামলার অপরাধ সংঘটন সম্পর্কে সংবাদ দেয়া হলে তিনি সংবাদের সারমর্ম উপযুক্তভাবে রক্ষিত বহিতে লিপিবদ্ধ করবেন এবং সংবাদদাতাকে ম্যাজিষ্ট্রেটের নিকট প্রেরণ করবেন। আমলযোগ্য মামলার তদন্তঃ (২) অনুরূপ ঘটনার বিচার বা বিচারের জন্য সোপর্দ করার ক্ষমতাসম্পন্ন কোন প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতিত কোন পুলিশ অফিসার কোন আমলঅযোগ্য ঘটনা সম্পর্কে তদন্ত করবেন না। (৩) এরূপ আদেশ প্রাপ্ত প্রত্যেকটি পুলিশ অফিসার তদন্তের ব্যাপারে আমলযোগ্য ঘটনার ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতার অনুরূপ ক্ষমতা বিনা পরোয়ানায়…