ধারাঃ ১৫৪। কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কোন আমলযোগ্য অপরাধ সম্পর্কে মৌখিকভাবে দেয়া প্রত্যেকটি সংবাদ তিনি লিখিয়া নিবেন অথবা তার নির্দেশক্রমে উহা লিখিত হবে, এবং সংবাদদাতাকে উহা পড়ে শুনাতে হবে, এবং লিখিতভাবে প্রদত্ত বা উপযুক্ত মতে লিখিত প্রত্যেকটি সংবাদ ইহা প্রদানকারী ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত হবে, এবং উহার সারমর্ম উক্ত অফিসার কর্তৃক এই বিষয়ে সরকারের নির্দেশিত আকারে রক্ষিত একটি বহিতে লিপিবদ্ধ করতে হবে।