ধারাঃ ১৫৩। (১) কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন যুক্তিসংগতভাবে মনে করেন যে, তার থানার সীমার মধ্যে এরূপ কোন স্থান রয়েছে যেখানে মিথ্যা ওজন, পরিমাপ বা ওজনের যন্ত্রপাতি ব্যবহৃত বা পরোয়ানায় উক্ত স্থানে প্রবেশ করতে পারবেন। (২) উক্তস্থানে তিনি যদি কোন মিথ্যা ওজন, পরিমাপ বা ওজনের যন্ত্রপাতি দেখিতে পান, তাহলে তিনি তা আটক করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে কোন এখতিয়ারবান ম্যাজিষ্ট্রেটের নিকট এই আটকের সংবাদ দিবেন।