ধারাঃ ১৫২। কোন পুলিশ অফিসার তার নিজের কর্তৃত্ব বলে তার দৃষ্টিগোচরে স্থাবর বা অস্থাবর কোন সরকারী সম্পত্তি ক্ষতির প্রচেষ্টা অথবা কোন সরকারী চিহ্ন বা বয় বা নৌ চলাচলের জন্য ব্যবহৃত অন্য কোন সরকারী চিহ্ন অপসারণের বা ক্ষতির চেষ্টা রোধ করার জন্য হস্তক্ষেপ করতে পারবেন।