ধারাঃ ১৫১। কোন পুলিশ অফিসার যদি কেন আমলযোগ্য অপরাধ সংঘটনের কুমতলবের কথা জানতে পারেন এবং তার নিকট যদি প্রতীয়মান হয় যে, এই অপরাধ সংঘটন অন্যভাবে নিবারণ করা যাবে না, তাহলে তিনি ম্যাজিষ্ট্রেটের আদেশ ও পরোয়ানা ব্যতিত সংশ্লিষ্ট কুমতলবী ব্যক্তিকে গ্রেফতার করতে পারবেন। RULINGS ১৫১ ধারা অতীব জরুরী পরিস্থিতিতে গ্রেফতারী পরোয়ানা ছাড়া কিংবা ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া কোন ব্যক্তিকে পুলিশ কর্তৃক গ্রেফতার নিয়ে আলোচনা করে। ফৌজদারী কার্যবিধির ১০৭/ ১৫১ ধারার দরখাস্তে পরিস্কারভাবে উল্লেখিত হবে যে ষড়যন্ত্রকারীরা যে অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে তাতে গণশান্তি বিঘ্নিত হবার আশংকা আছে। তজ্জন্য অবশ্যই অষ্টম…