ধারাঃ ১৫০। আমলযোগ্য অপরাধ সংঘটনের কুমতলবের সংবাদ গ্রহণকারী পুলিশ অফিসার এরূপ সংবাদ সেই পুলিশ অফিসারকে জানাবেন যার তিনি অধীনস্ত এবং অন্য কোন পুলিশ অফিসারকে জানাবেন যার দায়িত্ব হলো উহা নিবারণ করা অথবা এরূপ অপরাধ আমলে নেয়া।