ধারাঃ ১৫। (১) সরকার দুই বা ততোধিক সংখ্যক ম্যাজিষ্ট্রেটকে মহানগরী এলাকার বেঞ্চ গঠনের নির্দেশ দিতে পারেন এবং আদেশ দ্বারা এই বেঞ্চকে এই আইনানুসারে প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেটকে অর্পিত বা অর্পণযোগ্য ক্ষমতা দিতে পারেন এবং সরকার যেরূপ উপযুক্ত বলে মনে করেন, সেরূপ সকল মামলায় অথবা সেই সকল শ্রেণীর মামলায় ও সেই স্থানীয় এলাকায় উক্ত ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিতে পারেন। (২) বিশেষ নির্দেশ না থাকলে বেঞ্চ যে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেনঃ এই ধারানুসারে প্রদত্ত কোন আদেশ দ্বারা অন্যরূপ বিধান করা না হয়ে থাকলে বেঞ্চের বর্তমান কার্যক্রমে অংশ গ্রহণকারী সদস্যদের মধ্যে সর্বোচ্চ শ্রেণীর…