ধারাঃ ১৪৭। (১) যখন কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট জেলা ম্যাজিষ্ট্রেট, পুলিশ রিপোর্ট বা অন্য কোনভাবে সংবাদ পাইয়া এই মর্মে সম্ভষ্ট হন যে, তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ১৪৫ ধারার (২) উপধারায় বর্ণিত মতে কোন জমি বা পানি ব্যবহারের অধিকার (এই অধিকার সুখাধিকার হিসাবে বা অন্য কোনভাবে দাবী করা হোক না কেন) সম্পর্কে এমন একটি বিরোধ রয়েছে যা শান্তিভঙ্গের কারণ ঘটাতে পারে, তখন তিনি তার উক্তরূপে সম্ভষ্ট হবার কারণ উল্লেখ করে লিখিত আদেশ দ্বারা বিরোধের সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহকে ব্যক্তিগতভাবে বা কৌসুলীর মাধ্যমে ম্যাজিষ্ট্রেট কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির হবার এবং তাদের স্ব স্ব দাবী সম্পর্কে…