ধারাঃ ১৪৬। (১) ম্যাজিষ্ট্রেট যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে, পক্ষসমূহের কেহই এরূপ দখলে ছিলেন না অথবা বিরোধীয় বিষয়বস্তুতে তাদের মধ্যে যে এরূপ দখলে ছিলেন সে সম্পর্কে তিনি নিজে সন্তুষ্ট হতে অসমর্থ, তাহলে উপযুক্ত আদালত পক্ষসমূহের উক্ত বিষয় বস্তুতে অধিকার অথবা কে দখল পেতে অধিকারী তা নির্ণয় না করা পর্যন্ত তিনি ইহা ক্রোক করতে পারবেনাঃ তবে শর্ত এই যে, মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট অথবা জেলা ম্যাজিষ্ট্রেট অথবা বিরোধীয় বিষয়বস্তু ক্রোককারী ম্যাজিষ্ট্রেট যদি সন্তুষ্ট হন যে, বিরোধীয় বিষয়বস্তু সম্পর্কে আর কোন প্রকার শান্তিভঙ্গের আশংকা নাই, তাহলে তিনি যেকোন সময় ক্রোক প্রত্যাহার করতে পারবেন। (২) যখন কোন…