ধারাঃ ১৪৩। কোন জেলা ম্যাজিষ্ট্রেট বা মহকুমা ম্যাজিষ্ট্রেট অথবা সরকার বা জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট হতে এই ব্যাপারে ক্ষমতা প্রাপ্ত অন্য কোন ম্যাজিষ্ট্রেট কোন ব্যক্তির প্রতি দণ্ডবিধি বা কোন বিশেষ বর্ণিত জনসাধারণের উৎপাতের পুনরাবৃত্তি না করার অথবা উহা অব্যাহত না রাখার আদেশ দিতে পারবেন।