ধারাঃ ১৪২। (১) ১৩৩ ধারার অধীন আদেশ দিবার সময় ম্যাজিষ্ট্রেট যদি মনে করেন যে জনসাধারণের প্রতি গুরুতর রকমের আসন্ন বিপদ বা ক্ষতি নির্ধারণের জন্য আশু ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তাহলে বিষয়টি সিদ্ধান্ত সাপেক্ষে তিনি উক্ত বিপদের মোকাবিলা বা ক্ষতি নিবারণের জন্য যেরূপ প্রয়োজন যে ব্যক্তির বিরুদ্ধে আদেশ দেয়া হয়েছে, তার উপর সেরূপ নিষেধাজ্ঞা জারী করবেন। (২) উক্ত ব্যক্তি যদি সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা পালন না করেন, তাহলে উক্ত বিপদের মোকাবিলা বা উক্ত ক্ষতি নিবারণের জন্য ম্যাজিষ্ট্রেট যেরূপ ভালো মনে করেন, নিজে সেরূপ পন্থা অবলম্বন করবেন অথবা উহা অবলম্বন করাবেন। (৩) কোন ম্যাজিষ্ট্রেট সরল বিশ্বাসে এই ধারার…