ধারাঃ ১৪০। (১) ১৩৬ অথবা ১৩৭ ধারার অধীন যখন কোন আদেশ স্থায়ী হয়, তখন যার বিরুদ্ধে আদেশ দেয়া হয়েছিল ম্যাজিষ্ট্রেট তাকে এই সম্পর্কে নোটিশ দিবেন এবং নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে আদেশে উল্লেখিত কাজ করার নির্দেশ দিবেন এবং তাকে জানাবেন যে, আদেশ ও নোটিশ অমান্য করা হলে সে দণ্ডবিধির ১৮৮ ধারায় বর্ণিত দণ্ডে দণ্ডীয় হবে। আদেশ অমান্য করার পরিণামঃ (২) নির্ধারিত সময়ের মধ্যে যদি উক্ত কাজ করা না হয়, তাহলে ম্যাজিষ্ট্রেট উহা করাতে পারবেন এবং তার আদেশ বলে কোন গৃহ, মাল পত্র বা অন্যান্য বস্তু বিক্রয় অথবা তার এখতিয়ারের স্থানীয় সীমার ভিতরে বাইরে উক্ত ব্যক্তির অন্য কোন অস্থাবর সম্পত্তি যদি ম্যাজিষ্ট্রেটের…