ধারাঃ ১৩৯-ক। (১) যে ক্ষেত্রে কোন পথ, নদী, খাল বা স্থান ব্যবহারের ব্যাপারে জনসাধারণের প্রতি বাধা, উৎপত বা বিপদ নিবারণের উদ্দেশ্যে ১৩৩ ধারার অধীন আদেশ প্রদান করা হয়, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আদেশ দেয়া হয়েছে, তিনি হাজির হলে ম্যাজিষ্ট্রেট তাকে জিজ্ঞাসা করবেন যে, তিনি উক্ত পথ, নদী, খাল বা স্থানে জনসাধারণের অধিকারের অস্তিত্ব অস্বীকার করেন কিনা এবং তিনি যদি এরূপ করেন, তাহলে ১৩৭ ধারার অধীন ব্যবস্থা গ্রহণের পূর্বে ম্যাজিষ্ট্রেট এই বিষয়ে তদন্ত করবেন। (২) এরূপ তদন্ত করতে গিয়া ম্যাজিষ্ট্রেট যদি দেখেন যে, উক্ত অস্বীকৃতির সমর্থনে নির্ভরযোগ্য সাক্ষ্য রয়েছে তাহলে উক্ত অধিকারের অস্তিত্বের বিষয়টি উপযুক্ত…