ধারাঃ ১৩৭। (১) তিনি যদি হাজির হন ও আদেশের বিরুদ্ধে কারণ দর্শান, তাহলে ম্যাজিষ্ট্রেট ২০ অধ্যায়ে বর্ণিত বিধানানুযায়ী এই বিষয়ে সাক্ষ্য গ্রহণ করবেন। (২) ম্যাজিষ্ট্রেট যদি এই বিষয়ে সম্ভষ্ট হন, আদেশটি যুক্তিসঙ্গত ও যথাযথ নয়, তাহলে এই ক্ষেত্রে আর কোন ব্যবস্থা গ্রহণ করা যাবে না। (৩) ম্যাজিষ্ট্রেট যদি উক্তরূপে সন্তুষ্ট না হন, তাহলে আদেশটি স্থায়ী করা হবে।