ধারাঃ ১৩৬। উক্ত ব্যক্তি যদি উক্ত কার্য সম্পাদন না করেন অথবা হাজির না হন এবং কারণ না দর্শান তাহলে তিনি দণ্ডবিধির ৮৮ ধারার অধীন দণ্ডনীয় হবেন এবং আদেশটি স্থায়ী করা হবে। RULINGS (১) বর্তমান ধারাটি কঠোর। শর্তসাপেক্ষ আদেশে অপ্রয়োজনীয় বিলম্ব না করে চূড়ান্তকরণের সুবিধা সৃষ্টি এবং জননিরাপত্তাকে নিশ্চিতকরণই আইনের উদ্দেশ্য। [12 Mud. 475 DB] (২) যখন কোন ব্যক্তি কারণ দর্শানোর বিরুদ্ধে অগ্রসর হয়, ম্যাজিষ্ট্রেটের উপর তখন পূর্ণ আদেশ প্রদান না করে ফৌজদারী কার্যবিধির ১৩৭ ধারা মোতাবেক সাক্ষ্য গ্রহণ করা উচিত। [1148 WP]