ধারাঃ ১৩৪। (১) এই আইনে সমনজারীর জন্য বর্ধিত উপায়ে সম্ভব হলে সংশ্লিষ্ট ব্যক্তির উপর আদেশ জারী করতে হবে। (২) এরূপ আদেশ উক্তরূপে জারী করা না গেলে সরকার কর্তৃক প্রণীত নিয়ম দ্বারা নির্দেশিত উপায়ে উহা ঘোষণার দ্বারা প্রজ্ঞাপিত করতে হবে এবং উহার একটি নকল এরূপ স্থান বা স্থানসমূহে লটকায়ে দিতে হবে যাতে সংশ্লিষ্ট ব্যক্তির নিকট সংবাদটি পৌছানো সর্বাপেক্ষা সুবিধাজনক হয়।