ধারাঃ ১৩৩। (১) যখন কোন জেলা ম্যাজিষ্ট্রেট, মহকুমা ম্যাজিষ্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট পুলিশ রিপোর্ট অথবা অন্য কোন সংবাদ পাইয়া এবং প্রয়োজনানুসারে সাক্ষ্য (যদি থাকে) গ্রহণ করে যদি মনে করেন যে, জনসাধারণ আইন সঙ্গতভাবে ব্যবহার করছে বা করতে পারে এরূপ কোন পথ, নদী বা খাল হতে বা কোন প্রকাশ্য স্থান হতে কোন বে-আইনী বাধা বা উৎপাত অপসারণ করা প্রয়োজন; অথবা কোন ব্যবসায় বা পেশার পরিচালনা অথবা কোন মালপত্র বা পণ্য দ্রব্যের সংরক্ষণ পার্শ্ববতী বাসিন্দাদের স্বাস্থ্য বা শারীরিক আরাম আয়াসের পক্ষে ক্ষতিকর এবং ইহার ফলে এরূপ ব্যবসায় বা পেশা নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন এবং এরূপ মাল পত্র বা…