ধারাঃ ১৩২। সরকারের অনুমোদন ব্যতিত কোন ব্যক্তির বিরুদ্ধে এই অধ্যায়ের অধীনকৃত বলে কথিত কোন কার্যের জন্য কোন ফৌজদারী আদালতে মামলা দায়ের করা যেতে পারে না; এবং ক) এই অধ্যায়ের অধীন সরল বিশ্বাসে কার্য পরিচালনাকারী কোন ম্যাজিষ্ট্রেট বা পুলিশ অফিসার খ) ১৩১ ধার অধীন সরল বিশ্বাসে কার্য পরিচালনাকারী কোন অফিসার; গ) ১২৮ অথবা ১৩০ ধারার অধীন প্রদত্ত রিকুইজিশন অনুযায়ী সরল বিশ্বাসে কোন কার্য পরিচালনাকারী ব্যক্তি, এবং ঘ) যে আদেশ তিনি মানিতে বাধ্য, এরূপ কোন আদেশ পালন করতে গিয়া কৃত কোন কার্য পরিচালনাকারী কোন নিম্ন পদস্থ অফিসার বা সৈনিক বা স্বেচ্ছাসেবক উক্ত কার্যদ্বারা কোন অপরাধ করেছে বলে ধরা যাবে না: শর্ত…