ধারাঃ ১৩১। যখন এরূপ কোন সমাবেশ দ্বারা জন নিরাপত্তা সুস্পষ্টভাবে বিপদগ্রস্ত হয় এবং যখন কোন ম্যাজিষ্ট্রেটের সাথে গোগাযোগ স্থাপন করা যায় না তখন বাংলাদেশ সেনাবাহিনীর কোন কমিশনপ্রাপ্ত অফিসার সামরিক শক্তি প্রয়োগ করে এরূপ সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন এবং এরূপ ছত্রভঙ্গ করার অথবা আইনানুসারে শাস্তি দিবার জন্য উক্ত সমাবেশে অংশ গ্রহণকারী কোন ব্যক্তিকে গ্রেফতার ও আটক করতে পারবেন; তবে এই ধারা অনুসারে কাজ করার সময় তার পক্ষে যদি কোন ম্যাজিষ্ট্রেটের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়, তাহলে তিনি যোগাযোগ স্থাপন করবেন এবং অতঃপর কার্য চালায়ে যাওয়া বা না যাওয়া সম্পর্কে তার পরামর্শ অনুসরণ করবেন।