ধারাঃ ১৩০। (১) যখন কোন ম্যাজিষ্ট্রেট বা পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগ করে এরূপ কোন সমাবেশ ছত্রভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন তিনি বাংলাদেশের সেনাবাহিনীর কোন সংখ্যক সৈন্যের দায়িত্বপ্রাপ্ত কোন কমিশন বা ননকমিশন্ড অফিসার সামরিক শক্তি প্রয়োগ করে এরূপ কোন সমাবেশ ছত্রভঙ্গ করার কাজে এবং যারা উক্ত সমাবেশে অংশ গ্রহণ করে, তাদিগকে ম্যাজিষ্ট্রেটের বা পুলিশ অথবা প্রয়োজনবোধে সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বা আইনানুসারে শাস্তি দিবার জন্য তাদিগকে গ্রেফতার করতে পারবেন। (২) এরূপ প্রত্যেকটি অফিসার নিজে যে উপায়ে ভালো বলে মনে করেন সেই উপায়ে ম্যাজেষ্ট্রেটের উক্ত রূপদাবী প্রতি পালন করবেন, তবে এরূপ করতে…