ধারাঃ ১২৯। এরূপ কোন সমাবেশ যদি অন্য কোন উপায়ে ছত্রভঙ্গ করা না যায় এবং জন নিরাপত্তার জন্য যদি উহা ছত্রভঙ্গ করা প্রয়োজন বলে বিবেচিত হয়, তাহলে উপস্থিত সর্বোচ্চ পদের ম্যাজিষ্ট্রেট অথবা মহানগরী এলাকার পুলিশ কমিশনার সামরিক শক্তি দ্বারা উহা ছত্রভঙ্গ করাতে পারবেন।