ধারাঃ ১২৮। এরূপ আদেশ প্রাপ্তির পর এরূপ কোন সমাবেশ যদি ছত্রভঙ্গ না হয় অথবা এরূপে আদেশ প্রাপ্ত না হয়ে উক্ত সমাবেশ যদি এরূপ আচরণ করে, যার ফলে ছত্রভঙ্গ না হবার সংকল্প প্রকাশ পায়, তাহলে কোন ম্যাজিষ্ট্রেট বা কোন থানার ভারপ্রাপ্ত অফিসার বলপূর্বক উক্ত সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য অগ্রসর হতে পারবেন এবং এই উদ্দেশ্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অফিসার সৈন্য নাবিক বা বৈমানিক নহে, এরূপ কোন পুরুষ ব্যক্তি সাহায্য দাবী করতে পারবেন এবং প্রয়োজনবোধে উক্তরূপ সমাবেশ ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে অথবা আইন মোতাবেক শাস্তি দিবার উদ্দেশ্যে যারা উহাতে অংশ গ্রহণ করে, তাদিগকে গ্রেফতার বা আটক করতে পারে। RULINGS (১) জনসমবাবেশ…