ধারাঃ ১২৭। (১) কোন ম্যাজিষ্ট্রেট অথবা কোন থানার ভারপ্রাপ্ত অভিসার কোন বে-আইনী সমাবেশ অথবা সর্ব সাধারণের শান্তি বিনষ্ট হওয়ার কারণ ঘটাতে পারে এরূপ পাচ বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত কোন সমাবেশের প্রতি ছত্রভঙ্গ হবার আদেশ দিতে পারবেন, এবং অতঃপর উক্ত সমাবেশের সদস্যদের পক্ষে অনুরূপভাবে ছত্রভঙ্গ হওয়া কর্তব্যে পরিণত হবে।