ধারাঃ ১২৬-ক। যে ব্যক্তির উপস্থিতির জন্য ১২৩ ধারার (৩) উপধারার ব্যতিক্রম অথবা ১২৬ ধারার (২) উপধারা অনুসারে পরোয়ানা বা সমন প্রদান করা হয়েছে, সেই ব্যক্তি যখন হাজির হয় বা তাকে হাজির করা হয়, তখন ম্যাজিষ্ট্রেট উক্ত ব্যক্তি কর্তৃক সম্পাদিত মুচলেকা বাতিল করবেন এবং তাকে উক্ত মুচলেকার অনতিবাহিত সময়ের জন্য মূল জামানতের অনুরূপ নতুন জামানত দিবার আদেশ দিবেন। ১২১, ১২২, ১২৩ ও ১২৪ ধারার উদ্দেশ্যে এরূপ প্রত্যেকটি আদেশ ১০৬ অথবা ১১৮ ধারার যেখানে যেরূপ, প্রয়োজন অনুসারে দেয়া হয়েছে বলে গণ্য করতে হবে।