ধারাঃ ১২৬। (১) কোন ব্যক্তির শান্তিপূর্ণ আচরণ বা সদাচরণের জন্য জামিনে আবদ্ধ কোন কোন জামিনদার যে কোন সময় মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, জেলা ম্যাজিষ্ট্রেট, মহকুমা ম্যাজিষ্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের নিকট তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে এই অধ্যায় অনুসারে সম্পাদিত কোন মুচলেকা বাতিলের আবেদন করতে পারবেন। (২) এরূপ আবেদনের পর যে ব্যক্তির জন্য উক্ত জামিনদার আবদ্ধ তাকে হাজির হবার জন্য বা হাজির করার জন্য ম্যাজিষ্ট্রেট প্রয়োজন মনে করলে সমন বা পরোয়ানা প্রদান করতে পারবেন।