ধারাঃ ১২৫। চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেট তার নিজের জেলায় তার আদালত অপেক্ষা উচ্চতর নহে এরূপ কোন আদালতের আদেশ দ্বারা এই অধ্যায়ের অধীন সম্পাদিত শান্তিরক্ষা বা সদাচরণের কোন মুচলেকা পর্যাপ্ত কারন থাকলে তা লিপিবদ্ধ করে যে কোন সময় বাতিল করতে পারবেন।