ধারাঃ ১২৪। (১) জেলা ম্যাজিষ্ট্রেট বা মুখ্য মহানগর ম্যাজিষ্ট্রেট যখন মনে করেন যে, এই অধ্যায় অনুসারে জামানত দিতে ব্যর্থ হওয়ায় যে ব্যক্তিকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, তাকে মুক্তি দিলে সমাজ বা কোন লোকের কোন বিপদ ঘটবে না, তখন তিনি তাকে মুক্তি দিবার আদেশ দিতে পারবেন। (২) এই অধ্যায় অনুসারে জামানত দিতে ব্যর্থ হয়ে কোন ব্যক্তি কারাদণ্ডে দণ্ডিত হলে মুখ্য মহানগর ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেট (আদেশ যদি তার আদালত অপেক্ষা উচ্চতর আদালত কর্তৃক প্রদত্ত না হয়) জামানতের অর্থের পরিমাণ অথবা জামিনদারের সংখ্যা অথবা যে সময়ের জন্য জামানত দাবী করা হয়েছে, তা হ্রাস করার আদেশ দিতে পারবেন। (৩) উপ-ধারা (১)…