ধারাঃ ১২৩। (১) ১০৬ ধারা অথবা ১১৮ ধারা অনুসারে যাকে জামানত দিবার আদেশ দেয়া হয়েছে সে যদি যেদিন হতে জামানতের মেয়াদ শুরু হবে সেদিন অথবা উহার পূর্বে জামানত না দেয়, তাহলে অতঃপর উল্লেখিত ক্ষেত্রে পরে তাকে কারাগারে আটক রাখতে হবে অথবা যে যদি পূর্বেই কারাগারে থেকে থাকে তাহলে জামানতের মেয়াদ উত্তীণ না হওয়া পর্যন্ত অথবা যে আদালত বা ম্যাজিষ্ট্রেট জামানতের আদেশ দিয়েছিলেন সেই আদালত বা ম্যাজিষ্ট্রেটের নিকট জামানত না দেয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখতে হবে। যে কার্যক্রম হাইকোর্ট বিভাগে বা দায়রা আদালতে পেশ করতে হবেঃ (২) যখন কোন ম্যাজিষ্ট্রেট এরূপ কোন ব্যক্তিকে এক বৎসরের অধিকালের জন্য জামানত দিবার…