ধারাঃ ১২২। (১) কোন ব্যক্তি মুচলেকার জন্য জামিনদার হবার অযোগ্য এই ভিত্তিতে কোন ম্যাজিষ্ট্রেট এই অধ্যায় অনুসারে প্রদত্ত কোন জামিনদার গ্রহণ করতে অস্বীকার করতে পারবেন অথবা ইতোপূর্বে তৎকর্তৃক বা তার পুর্ববর্তী ম্যাজিষ্ট্রেট গৃহীত জামিনদার বাতিল করতে পারবেনঃ তবে শর্ত এই যে, এরূপ জামিনদার গ্রহণ করতে অস্বীকার বা বাতিল করার পূর্বে উক্ত জামিনদারের যোগ্যতা সম্পর্কে শপথ গ্রহণ পূর্বক তিনি নিজে অনুসন্ধান করবেন অথবা তার অধীনস্ত কোন ম্যাজিষ্ট্রেট দ্বারা অনুসন্ধান করবেন ও সেই ব্যাপারে একটি রিপোর্ট দানের ব্যবস্থা করাবেন। (২) উক্ত ম্যাজিষ্ট্রেট অনুসন্ধানের পূর্বে জামিনদারকে এবং যে ব্যক্তি এই জামিনদার দিবার…