ধারাঃ ১২০। (১) যে ব্যক্তির বিরুদ্ধে ১০৬ অথবা ১১৮ ধারার অধীন জামানত দাখিলের আদেশ দেয়া হয়েছে, সেই ব্যক্তি এরূপ আদেশের সময় দণ্ডিত হলে বা কারাদণ্ড ভোগ করতে থাকলে জামানতের মেয়াদের আদেশটি দণ্ডের মেয়াদ উত্তীর্ণ হবার পর হতে কার্যকর হবে। (২) অন্যান্য ক্ষেত্রে এরূপ মেয়াদ উক্ত আদেশের তারিখ হতে শুরু হবে, তবে পর্যাপ্ত কারণ থাকলে ম্যাজিষ্ট্রেট পরবর্তী কোন তারিখ নির্ধারণ করতে পারবেন।