ধারাঃ ১২। (১) সরকার প্রয়োজন মনে করলে মহানগরী এলাকার বাইরে কোন জেলায় জেলা ম্যাজিষ্ট্রেট ছাড়াও যে কোন সংখ্যক ব্যক্তিকে প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট হিসাবে নিয়োগ করতে পারবেন এবং এই আইন অনুসারে তাদিগকে যে ক্ষমতা দেয়া হবে সরকার বা সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে জেলা ম্যাজিষ্ট্রেট সময়ে সময়ে তা প্রয়োগের জন্য স্থানীয় এলাকা নির্ধারণ করতে পারবেন। তাদের অধিক্ষেত্রের স্থানীয় সীমাঃ এরূপ সংজ্ঞা দ্বারা অন্যভাবে ব্যবস্থা করা না হলে এরূপ ব্যক্তিগণের এখতিয়ার ও ক্ষমতা সমস্ত জেলায় সম্প্রসারিত হবে। RULINGS (১) মহকুমা ম্যাজিষ্ট্রেট এবং মহকুমা অফিসার যদি একই এবং অভিন্ন ব্যক্তি, তবু…