ধারাঃ ১১৯। ১১৭ ধারার অধীন অনুসন্ধানের পর যদি প্রমাণিত হয় যে, যার সম্পর্কে অনুসন্ধান হলো তার শান্তি রক্ষা বা সদাচরণের জন্য একটি মুচলেকা সম্পাদন করা প্রয়োজন তাহলে ম্যাজিষ্ট্রেট নথিতে সেই মর্মে অভিমত লিপিবদ্ধ করবেন, এবং উক্ত ব্যক্তি যদি কেবলমাত্র অনুসন্ধানের উদ্দেশ্যে হেফাজতে থাকে, তাহলে তাকে মুক্তি দিবেন অথবা উক্ত ব্যক্তি যদি হেফাজতে না থাকে তাহলে তাকে অভিযোগ হতে অব্যাহতি দিবেন।