ধারাঃ ১১৮। (১) এরূপ তদন্তের পর যদি প্রকাশিত হয় যে, শান্তি রক্ষা বা সদাচরণের জন্য যার সম্পর্কে তদন্ত করা হলো, শান্তি রক্ষা ও সদাচরণের জন্য তার জামিনদারসহ বা ব্যতিত একটি মুচলেকা সম্পাদন করা প্রয়োজন, তাহলে ম্যাজিষ্ট্রেট সেই মর্মে আদেশ দিবেনঃ তবে শর্ত এই যে, ক) কোন লোককে ১১২ ধারার অধীন প্রদত্ত আদেশে যেরূপ নির্ধারিত হয়েছে, তা অপেক্ষা ভিন্ন প্রকৃতির বা বৃহত্তর পরিমাণ অর্থের, দীর্ঘতম সময়ের জামানত দিতে আদেশ দেয়া যাবে না; খ) প্রত্যেকটি মুচলেকার অর্থের পরিমাণ ঘটনার পারিপশ্বিকতা যথাযথভাবে বিবেচনার পর নির্ধারিত করতে এবং উহা অতিরিক্ত হবে না; গ) যে ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করা হলো সে নাবালক হলে কেবল…