ধারাঃ ১১৭। (১) যখন আদালতে উপস্থিত কোন ব্যক্তিকে ১১২ ধারানুসারে প্রদত্ত আদেশ ১১৩ ধারানুসারে পড়ে শুনানো হয়েছে অথবা বুঝায়ে দেয়া হয়েছে অথবা ১১৪ ধারানুসারে প্রদত্ত সমন বা পরোয়ানা মোতাবেক যখন কোন ব্যক্তি ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির হয়েছে বা তাকে হাজির করা হয়েছে, তখন যে খবরের উপর ভিত্তি করে কাজ করা হয়েছে সেই খবরের সত্যতা সম্পর্কে ম্যাজিষ্ট্রেট অনুসন্ধান করবেন এবং প্রয়োজনীয় আরও সাক্ষ্য গ্রহণ করবেন। (২) যেক্ষেত্রে আদেশে শান্তিরক্ষার জন্য জামানত দাবী করা হয় এবং যেক্ষেত্রে আদেশে সাধারণের জন্য মাজানত দাবী করা হয়, ম্যাজিষ্ট্রেট কর্তৃক মামলার বিচারের ক্ষেত্রে বিচার পরিচালনা ও সাক্ষ্য লিপিবদ্ধ…