ধারাঃ ১১৫। ১১৪ ধারানুসারে প্রদত্ত প্রত্যেকটি সমন বা পরোয়ানার সাথে ১১২ ধারানুসারে প্রদত্ত আদেশের একটি নকল দিতে হবে এবং সমন বা পরোয়ানা জারীকারী বা নির্বাহকারী অফিসার যে ব্যক্তির উপর সমন জারী করা হলো, বা গ্রেফতার করা হলো তাকে উক্ত নকল প্রদান করবেন।