ধারাঃ ১১৪। এরূপ ব্যক্তি আদালতে হাজির না থাকলে ম্যাজিষ্ট্রেট তাকে হাজির হবার নির্দেশ দিয়া সমন প্রদান করবেন অথবা উক্ত ব্যক্তি যদি হেফাজতে থাকে তাহলে যে অফিসারের হেফাজতে সে আছে সেই অফিসারকে তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয় পরোয়ানা প্রদান করবেনঃ তবে শর্ত এই যে, যখন কোন পুলিশ অফিসারের রিপোর্ট বা অন্য খবরে ম্যাজিষ্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে (এই রিপোর্ট বা খবরের সারমর্ম ম্যাজিষ্ট্রেট রেকর্ড করবেন) শান্তিভঙ্গের আশংকা করার কারণ রয়েছে এবং উক্ত ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার না করে উক্ত শান্তিভঙ্গ নিবারণ করা যায় না, তাহলে ম্যাজিষ্ট্রেট তাকে গ্রেফতারের জন্য যে কোন সময়ে পরোয়ানা প্রদান করতে…