ধারাঃ ১১২। যখন কোন ম্যাজিষ্ট্রেট ১০৭, ১০৮, ১০৯ বা ১১০ ধারার অধীন কাজ করতে গিয়া কোন ব্যক্তিকে কারণ দর্শাবার আদেশ দেয়া প্রয়োজন বলে মনে করেন, তখন তিনি প্রাপ্ত খবরের সারাংশ, সম্পাদিতব্য মুচলেকার অর্থের পরিমাণ, উহা বলবৎ থাকার মেয়াদ, প্রয়োজনীয় জামিনদারের সংখ্যা, প্রকৃতি ও শ্ৰেণী (যদি থাকে) উল্লেখ করে একটি লিখিত আদেশ দিবেন। RULINGS (১) ১০৭ ধারার আওতায় উথিত বিষয়গুলো এমনকি জরুরী অবস্থার ক্ষেত্রেও ১১২ ধারার বিধান অবশ্যই অনুসরণ করতে হবে এবং ১১৭ ধারার বিধান মোতাবেক ম্যাজিষ্ট্রেট নির্ধারণ করবেন, মুচলেকা প্রদান আবশ্যক কিনা। জরুরী অবস্থার ক্ষেত্রে অন্তবর্তীকালীন মুচলেকা প্রদানের অতিরিক্ত বিধান…