ধারাঃ ১১০। যখন কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, জেলা ম্যাজিষ্ট্রেট অথবা মহকুমা ম্যাজিষ্ট্রেট অথবা এই বিষয়ে সরকারের দ্বারা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট খবর পান যে, তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে কোন ব্যক্তি- ক) অভ্যাসগতভাবে দসু্য, গৃহ-ভঙ্গকারী, চোর বা জালিয়াত, অথবা খ) চোরাই জেনেও অভ্যাসগতভাবে চোরাই মাল গ্রহণকারী, অথবা গ) অভ্যাসগতভাবে চোরদের রক্ষা করে থাকে, বা আশ্রয় দিয়া থাকে অথবা চোরাই মাল গোপন করতে বা হস্তান্তর করতে সাহায্য করে থাকে, অথবা ঘ) অভ্যাসগতভাবে লোক অপহরন, ব্যক্তি হরণ, বলপূর্বক সম্পত্তি গ্রহণ, প্রতারণা বা ক্ষতিসাধান অথবা দণ্ডবিধির দ্বাদশ অধ্যায় অথবা…