ধারাঃ ১০৯। যখন কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, জেলা ম্যাজিষ্ট্রেট, মহকুমা ম্যাজিষ্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট খবর পান যে, ক) ম্যাজিষ্ট্রেটের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে কোন ব্যক্তি নিজের উপস্থিতি গোপন করার জন্য সতর্কতা অবলম্বন করছে, এবং এরূপ বিশ্বাস করার কারণ রয়েছে যে, উক্ত ব্যক্তি কোন অপরাধ করার জন্য এরূপ সতর্কতা অবলম্বন করছে, অথবা খ) উক্ত সীমার মধ্যে এরূপ কোন ব্যক্তি রয়েছে যার জীবিকা নির্বাহের কোন প্রকাশ্য পন্থা নাই অথবা যে ব্যক্তি নিজের সম্পর্কে কোন সন্তোষজনক বিবরণ দিতে পারে না, তাহলে উক্ত ম্যাজিষ্ট্রেট অতঃপর বর্ণিত উপায়ে যে সময় নির্ধারণ যথাযথ মনে করেন অনধিক এক বৎসর…