ধারাঃ ১০৮। যখন চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা এই বিষয়ে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জানতে পারেন যে, তার এখতিয়ারের মধ্যে কোন ব্যক্তি লিখিতভাবে বা মৌখিকভাবে বা অন্য কোন উপায়ে উক্ত সীমার ভিতরে বা বাইরে ইচ্ছাকৃতভাবে প্রচার করছে বা প্রচারের চেষ্টা করছে বা সহায়তা করছে— ক) কোন বিদ্রোহাত্মক বিষয়, অর্থাৎ যা প্রচার করা দণ্ডবিধির ১২৩ক বা ১২৪ক ধারার অধীন দণ্ডনীয়, অথবা খ) কোন বিষয় যা প্রচার করা দণ্ডবিধির ১৫৩ক ধারার অধীন দণ্ডনীয়, অথবা গ) কোন বিচারকের ব্যাপারে কোন বিষয় যা দণ্ডবিধির অধীন অপরাধজনক ভীতি…