ধারাঃ ১০৭। (১) যখন কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, জেলা ম্যাজিষ্ট্রেট, মহকুমা ম্যাজিষ্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটকে জানানো হয় যে কোন ব্যক্তি সম্ভবত শান্তিভঙ্গ করতে পারে বা সর্বসাধারণের প্রশান্তি বিনষ্ট করতে পারে অথবা এমন কোন অন্যায় কাজ করতে পারে যার ফলে সম্ভবত শান্তিভঙ্গ হতে পারে বা সর্বসাধারণের প্রশান্তি বিঘ্ন হতে পারে তখন উক্ত ম্যাজিষ্ট্রেট যদি মনে করেন যে, ব্যবস্থা গ্রহণের পর্যাপ্ত পদ্ধতিতে উক্ত ব্যক্তিকে কেন এক বৎসরের অনধিক কাল শান্তি রক্ষার জন্য জামিনদারসহ বা ব্যতিত একটি মুচলেকা সম্পাদনের আদেশ দেয়া হবে না, তার কারণ দর্শাতে বলবেন। (২) যাদের বিরুদ্ধে সংবাদ দেয়া হয়েছে, সে…