ধারাঃ ১০৬। (১) ১৪৩, ১৪৯, ১৫৩ক অথবা ১৫৪ ধারায় দণ্ডনীয় অপরাধ ব্যতিত যখন কোন ব্যক্তি দণ্ডবিধির অষ্টম অধ্যায়ে বর্ণিত কোন অপরাধ অথবা আঘাত বা শান্তিভঙ্গের প্রশ্ন সম্বলিত অন্য কোন অপরাধ অথবা উহার উস্কানী দেয়া অথবা ভীতি প্রদর্শনের অপরাধের অভিযুক্ত হয়ে হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত অথবা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট অথবা জেলা ম্যাজিষ্ট্রেট মহকুমা ম্যাজিষ্ট্রেট, অথবা কোন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের আদালত কর্তৃক দণ্ডিত হয়। এবং উক্ত আদালত এই অভিমত ব্যক্তি করেন যে, উক্ত ব্যক্তির নিকট হতে শান্তি রক্ষার জন্য মুচলেকা গ্রহণ করা প্রয়োজন। তখন উক্ত আদালত উক্ত ব্যক্তিকে দণ্ডদান করার সময় তাকে তিন বৎসরের…