ধারাঃ ১০৩। (১) এই অধ্যায়ের অধীন তল্লাশী চালাবার পূর্বে তল্লাশীর জন্য প্রস্তুত অফিসার বা অন্যকোন ব্যক্তি যে স্থানে তল্লাশী চালানো হবে সেই এলাকার দুই বা ততোধিক সম্মানিত অধিবাসীকে তল্লাশীতে হাজির থাকতে ও উহার সাক্ষী হতে আহবান জানাবেন এবং এরূপ করার জন্য তার বা তাদের যে কোন একজনের প্রতি লিখিত আদেশ দিতে পারবেন। (২) তাদের উপস্থিতিতে তল্লাশী চালাতে হবে এবং উক্ত অফিসার বা অন্য ব্যক্তি তল্লাশীর সময় জব্দকৃত সমস্ত জিনিষ এবং যে সকল স্থানে ঐগুলি পাওয়া গেছে সেগুলির একটি তালিকা প্রস্তুত করবেন, এবং উক্ত সাক্ষীগণ উক্ত তালিকায় স্বাক্ষর প্রদান করবেন, কিন্তু বিশেষভাবে সমন না দেয়া হলে এই ধারার অধীন পরিচালিত…