ধারাঃ ১০২। (১) এই অধ্যায়ের অধীন তল্লাশী বা পরিদর্শনযোগ্য কোন স্থান যদি বন্ধ থাকে তাহলে তথায় বসবাসকারী বা উক্ত স্থানের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি পরোয়ানা জারীকারী অফিসার বা পরোয়ানা জারীকারী অন্যকোন ব্যক্তি দাবী করলে ও পরোয়ানা দেখালে তাকে অবাধে তথায় প্রবেশ করতে দিবেন এবং তল্লাশীর সকল প্রকার যুক্তিসংগত সুযোগ সুবিধা দিবেন। (২) যদি উক্ত স্থানে প্রবেশ করা না যায় তাহলে পরোয়ানা জারীকারী অফিসার বা পরোয়ানা জারীকারী অন্যকোন ব্যক্তি ৪৮ ধারায় বর্ণিত পদ্ধতি অনুসারে অগ্রসর হতে পারবেন। (৩) যে বস্তু সম্পর্কে তল্লাশী হওয়া উচিত উক্ত স্থানে বা স্থানের নিকটে থাকা কোন ব্যক্তি তার দেহ লুকায়ে রাখছে বলে…