ধারাঃ ১০। (১) মহানগরী এলাকার বাইরে সরকার প্রত্যেক জেলায় একজন করে প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট নিয়োগ করবেন এবং তিনি জেলা ম্যাজিষ্ট্রেট নাম অভিহিত হবেন । (২) সরকার কোন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বা যুগ জেলা ম্যাজিষ্ট্রেট নিয়োগ করতে পারবেন এবং এরূপ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বা যুগ জেলা ম্যাজিষ্ট্রেট সরকারের নির্দেশানুসারে এই আইন অথবা বর্তমানে বলবৎ অন্য কোন আইন অনুযায়ী জেলা ম্যাজিষ্ট্রেটের সকল ক্ষমতা অথবা যে কোন ক্ষমতাপ্রাপ্ত হবেন। (৩) ১৯২ ধারার (১) উপধারা, ৪০৭ ধারার (২) উপধারা এবং ৫২৮ ধারার (২) ও (৩) উপ-ধারার ব্যাপারে এরূপ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বা যুগ…