ধারাঃ ১।। (১) এই আইন ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি নামে অভিহিত হবে; এবং ইহা ১৮৯৮ সালের ১লা জুলাই হতে কার্যকরী হবে। (২) ইহা বাংলাদেশের সর্বত্র প্রযোজ্য হবে; তবে বিপরীত কোন সুস্পষ্ট বিধান না থাকলে ইহা বর্তমানে বলবৎ কোন বিশেষ অথবা স্থানীয় আইন, কোন বিশেষ এখতিয়ার অথবা ক্ষমতা, অথবা বর্তমানে বলবৎ অন্য কোন আইন দ্বারা নির্ধারিত কোন বিশেষ কার্যবিধি লংঘন করবে না।